June 15, 2026, 7:28 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

গোপালগঞ্জে জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:

 

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি বিক্রির টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। অভিযুক্তরা হলেন— ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির ছেলে রাসেল মোল্লা ও রানা মোল্লা।

ভুক্তভোগী দম্পতির ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল মোল্লা ও মেঝো ছেলে রানা মোল্লা। অভিযোগ অনুযায়ী, জমি বিক্রির টাকা সন্তানদের দিতে অস্বীকৃতি জানানোয় গত রোববার অভিযুক্ত দুই ছেলে তাদের বাবা-মায়ের ওপর হামলা চালায়। ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, “জমি বিক্রির টাকা দিতে না চাইলে আমার ছেলে রাসেল ও রানা আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে উঠানে কবর খুঁড়ে আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে আমরা প্রাণে বেঁচে যাই।”

ভুক্তভোগী মা আসমা বেগম বলেন, “যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের ভাত দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।” ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, “শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি চাপা দেওয়ার জন্য। দ্রুত গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া অবস্থায় আছে।”

এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী সত্তার মোল্লা কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



ফেসবুকে আমরা