June 15, 2026, 6:34 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড

মোঃ আঃ আজিজ, বিশেষ প্রতিনিধি:

মোঃ আঃ আজিজ, বিশেষ প্রতিনিধি:

 

 

ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর গনি স্কুল রোড এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,“আমরা সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এই মানবিক কর্মসূচি শুধু আশুলিয়ায় নয়, ঢাকা ও পর্যায়ক্রমে বাংলাদেশের সকল অঞ্চলে পরিচালিত হচ্ছে।”

সোমবার বিকেল পাঁচটায় আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন,
“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন, গৃহহীন ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ মহৎ কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।” এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী। তিনি বলেন,“শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ চরম কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজ প্রধান,মোঃ হেকমত আলী, মোঃ সোহাগ, রঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষ নিজ নিজ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায়ই মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ও স্বস্তি ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।



ফেসবুকে আমরা