June 15, 2026, 3:51 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার করেন যৌথ বাহিনি

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ /০১/ ২০২৬) রাত আনুমানিক দশটার দিকে গোপনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আয়মান (৬ ইবি)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের দেবদুন এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি বসতবাড়িতে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি ছুরি, একটি স্টিলের তরবারি, একটি কোঁচ, বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিফর্ম সেট, একটি হ্যান্ডকাফ এবং নগদ চার হাজার সাঁতশ চল্লিশ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবদুন গ্রামের মো. ইব্রাহিম কাজী (৩২), পিতা ইলিয়াস কাজী; ফরহাদ শেখ (২৫), পিতা শেখ সৈয়দ আলী; ইসরাফিল মুন্সি (১৬), পিতা ইব্রাহিম মুন্সি; জাহিদুল ইসলাম (২২), পিতা (মৃত) সারোয়ার এবং আব্দুল কাদের (২১), পিতা (মৃত) তাহাদ্দুদ। তাঁরা সবাই নড়াগাতি থানাধীন জয়ানগর ইউনিয়নের বাসিন্দা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানকারী কর্মকর্তা ক্যাপ্টেন আয়মান বলেন, “এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ও অস্ত্র কারবার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সেজন্য স্থানীয়ভাবে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।”

এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা বহুদিন ধরে দেখছি কিছু মানুষ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। আজকের অভিযানে এলাকার কিছুটা স্বস্তি ফিরেছে। আশা করি, প্রশাসন নিয়মিতভাবে এই ধরনের পদক্ষেপ নেবে।” “যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান জরুরি। এ ধরনের উদ্যোগ সবাইকে সতর্ক করবে বলে আমরা আসাকরি।

 



ফেসবুকে আমরা