June 22, 2026, 5:41 pm

প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর থানায় এজাহারটি দিতে পারলেন তিনি

Reporter Name

তিন দিন আগে রাজধানীর গুলশান এলাকায় ব্যবহৃত মুঠোফোন চুরি হয়ে যায় আদিল হোসেনের (ছদ্মনাম)। তিনি একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মকর্তা। প্রতিকার পেতে পুলিশের দ্বারস্থ হন। এক পুলিশ কর্মকর্তার পরামর্শেই রোববার দুপুরে গুলশান থানায় মামলা করতে যান তিনি। তবে একের পর এক অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখা হয় তাঁকে। এর মধ্যে চার দফায় পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা অনুরোধ করলেও প্রায় সাত ঘণ্টার চেষ্টায় থানায় মামলার এজাহার দিতে পেরেছেন তিনি।

আদিল হোসেন গুলশান এলাকায় একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিজনেস এক্সিকিউটিভ পদে কর্মরত। ১৮ জুন রাত সোয়া আটটার দিকে গুলশান–১ গোলচত্বর এলাকায় তাঁর প্যান্টের পকেট কেটে মুঠোফোনটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত। এর কিছুক্ষণ পর তিনি বিকাশ কল সেন্টারে যোগাযোগ করে তাঁর ব্যবহৃত অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে অনুরোধ করেন। এ ঘটনার এক দিন পর হারিয়ে যাওয়া ফোনে থাকা সিমটি আবার উত্তোলন করেন তিনি। সিম ফিরে পাওয়ার পর বিকাশ কল সেন্টারে যোগাযোগ করে অ্যাকাউন্টের একটি নতুন পিন নম্বর ঠিক করেন। সেই পিন নম্বর দিয়ে অ্যাকাউন্টে প্রবেশের পর তিনি দেখতে পান, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৪ ধাপে ৮৫ হাজারের বেশি টাকা তুলে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা