June 15, 2026, 8:50 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামে মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদ ও ভিডিএস সদস্যবৃন্দ সাথে শেয়ারিং কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) কুড়িগ্রাম এপি হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম পিএনএস ওয়াশ বিপি’র আয়োজনে ও সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায়, এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস ও প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেনসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও ভিডিএস সদস্যবৃন্দ।

প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন জানান, পাঁচগাছী, বেলগাছা, হলোখানা, কাঁঠালবাড়ি, মোগলবাসা ইউনিয়ন ও পৌরসভায় মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন করবে। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরে সকলের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শ কামনা করেন। ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গুলো হলোঃ স্ল্যাব ল্যাট্রিন স্থাপন (বেড়াসহ)-১৪২ সেট, ওয়াটার পয়েন্ট স্থাপন প্লাটফরমসহ (২০০০ লিটার ওয়াটার ট্যাংক, সাবমারসিবল পাম্প)-১ সেট, টিউবওয়েলের গোড়া মেরামত-৫৪টি, নতুন টিউবওয়েল স্থাপন-১০টি, বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন স্থাপন-২টি, বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপন-১০টি।

কর্মশালায় এপি ম্যানেজার নীতা ফ্লোরা দাস মাঠ পর্যায়ে পিএনএস ওয়াশ বিপি কার্যক্রমে সার্বিক বিষয় তুলে ধরেন ও সকলের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় সলিডারিটি, ব্যাক, ফ্রেন্ডশিপ, আফাদসহ কুড়িগ্রামের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।



ফেসবুকে আমরা