June 15, 2026, 8:41 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় এ্যাড. দীপেন দেওয়ান : জয়ী হলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

 

 

রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিলাইছড়ি বাজার থেকে এই গনসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। পরে উপজেলা দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এর পরে ধূপ্যাচর, দীঘলছড়ি, বহলতলী, সাক্রাছড়ি মূখ পাড়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আরও বিকালে পাংখোয়া পাড়া ও কেংড়াছড়ি বাজারে জনসমাবেশ লিফলেট বিতরণ এবং হাজাছড়িতে পথসভায় করেন।

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড.মো.মাসুম, সহ সাধারণ সম্পাদক এ্যাড. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, জেলা মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদসহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পথ সভায় দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নসহ সকলের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে তোলা। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।



ফেসবুকে আমরা