June 15, 2026, 5:12 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান

আমির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আমির হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

বালু ভর্তি ট্রলি জব্দ, এক লক্ষ টাকা জরিমানা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ২নং ব্লকের পুরানগাঁও পূর্বপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি ট্রলি জব্দসহ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরানগাঁও পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করে বসন্তপুর বাজার সড়ক ব্যবহার করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে করে আশপাশের দরিদ্র ও অসহায় মানুষের বসতভিটা চরম ঝুঁকির মধ্যে পড়ে। অভিযোগ রয়েছে, এর আগেও একই এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. জমির হোসেন (জামসেদ)–কে ৫০ হাজার টাকা জরিমানা করা হলেও পুনরায় বালু উত্তোলন শুরু করে ঐএকটি চক্র। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি বিকাল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জমির হোসেন (জামসেদ), পিতা—সাজেদ আলী, গ্রাম—পুরানগাঁওকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বলেন,“অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ, নদী ও মানুষের বসতভিটা মারাত্মক ঝুঁকিতে পড়ে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

এলাকাবাসী প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করলেও তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, মূল হোতাদের আইনের আওতায় না আনলে এ অবৈধ কার্যক্রম পুরোপুরি বন্ধ হবে না।



ফেসবুকে আমরা