June 15, 2026, 8:50 pm
শিরোনাম:
বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী দাড়িপাল্লা ও আনোয়ারী হুজুরের বিজয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির অঙ্গীকার আলোচনা সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক ‎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল প্রেস সোসাইটির মাসিক সভা অনুষ্ঠিত ছারছীনা দরবার শরীফে তিনদিন ব্যাপী মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চরঅনুপনগর ইউনিয়নের জেএসডির প্রার্থী সুমনের তারা প্রতীকের গণসংযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার নদী থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার আশুলিয়ায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় নাটোরে বড় রাজনৈতিক মেরুকরণ: দখলবাজি ও অবক্ষয়ের প্রতিবাদে বিএনপি ছেড়ে জামায়াতে ১২ নেতার যোগদান গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত: ৪ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ
নোটিশ:
​📢 দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) > “সত্যের সন্ধানে দৃষ্টি- ডিএমএস টিভি”​🩸 ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন > “মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” > (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন)​📋 পরিচালনা পর্ষদ​: সম্পাদক ও প্রতিষ্ঠাতা সভাপতি- ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা​, প্রকাশক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- মোঃ মাসুদ রানা সুমন​, ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সভাপতি- মোঃ আব্দুর রহিম সবুজ ​📞 যোগাযোগের ঠিকানা: ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:​ মোবাইল ও হোয়াটসঅ্যাপ: +৮৮০১৮২৮-৭৯২৭৫৫ & +৮৮০৯৬৩৮-৭৫১৮১০​, অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, Visit Website: www.muktisamachar.com

রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন

আবু কাওসার মাখন, রাজশাহী প্রতিনিধি:

আবু কাওসার মাখন, রাজশাহী প্রতিনিধি:

 

 

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, পদ্মা ব্যারেজ ও বরেন্দ্র প্রকল্প চালুর প্রতিশ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন।  এ সময় তারেক রহমান বলেন, গেলো ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।

পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার; যেটি হলে সকলে সুবিধা ভোগ করবেন বলে মন্তব্য করেন। সেই সাথে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন। এজন্য পুরো উত্তরাঞ্চলের প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে আহ্বান জানান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্য দিকে যাবে? ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।

তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারও সমালোচনাও করছি না। আমি যদি কারো সমালোচনা করি, তবে কারো লাভ হবে? পেট ভরবে?

কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করতেও বলেন।



ফেসবুকে আমরা